বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ, দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল এখনও নিরাপদ রয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। খবর আল-জাজিরার।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হুতি নিয়ন্ত্রিত

2026-09-15T20:37:04+00:00
2026-09-15T20:37:04+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ, দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম 
বাব আল-মান্দেব প্রণালি। সংগৃহীত ছবি
বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল এখনও নিরাপদ রয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হুতি নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থায় দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব এই জলপথের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।  

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সামরিক বাহিনীকে হুমকি মনে করলে তাদের লক্ষ্যবস্তু করার অধিকার হুথিদের রয়েছে।

হুতিরা আরও বলেছে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চাইলে সৌদি আরবকে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।  

এর আগে, হুতিরা জানিয়েছিল, বাব আল-মান্দেব দিয়ে শুধু সৌদি আরবের জাহাজ চলাচল বন্ধ করা হবে। অন্য দেশের জাহাজগুলো এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে। 

সূত্র : আল-জাজিরা 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   বাব আল-মান্দেব  হুতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: