কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫

2026-09-15T20:56:07+00:00
2026-09-15T20:56:07+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম 
কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ রায়েরবাজার এলাকার ‘পাটালি গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে চুল কাটাতে যান ফরহাদ। এ সময় সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা ও ফরহাদের বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় ‘পাটালি গ্রুপ’ ও ‘আরমান শাহরুখ গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পাটালি গ্রুপের সদস্যরা শাহরুখকে কুপিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। পরে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে র‌্যাব তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন।


নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কেরানীগঞ্জ  কিশোর গ্যাং  কুপিয়ে হত্যা  গুলি করে হত্যা  হত্যা  গুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: