মাদারীপুরের রাজৈর উপজেলার সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ও আরেক ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই রায় দেন মাদারীপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাহিদুর রহমান নাহিদ। এই মামলা থেকে ১৪ জন আসামি খালাস পেয়েছেন
দণ্ডপ্রাপ্তরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল না। আসামিরা জামিনে গিয়ে পলাতক।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো— রাজৈর উপজেলার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আতিয়ার হাওলাদারও গফুর হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে একটি ব্রিজের কাছে এলে আসামিরা সেকান্দার আলী হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন।
সময়ের আলো/আতা