নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে কাভার্ড ভ্যান চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যান এবং মো. মনির হোসেন নামে একজন হেলপারকে আটক করেছে পুলিশ। নিহত বৃদ্ধার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত বৃদ্ধা নারী দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মার্কেট ও আশপাশ দোকান থেকে পুরাতন বোতল ও কাগজ কুড়াতেন। তিনি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ওসি।
সময়ের আলো/জোই