মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গু, ১৫ দিনে শনাক্ত ১০ জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে

2026-09-16T12:26:38+00:00
2026-09-16T12:26:38+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গু, ১৫ দিনে শনাক্ত ১০ জন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম 
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর আগে আগস্ট মাসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১২ জনের মধ্যে ১০ জনের শরীরে রোগটি শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত আরও একজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৪৫ দিনে উপজেলায় ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। অল্প সময়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গু শনাক্ত রোগীদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।


চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে এখনই সচেতনতা বাড়ানো প্রয়োজন। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তারা।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিব ইসমাইল বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতার বিকল্প নেই। জ্বরসহ ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরসরাই  ডেঙ্গু  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: