টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় কোস্টগার্ড মিডিয়া

2026-09-16T13:01:49+00:00
2026-09-16T13:01:49+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ আটক ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০১ পিএম 
টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ আটক ৩। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের ডেইলপাড়া এলাকায় গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকার একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। 


তিনি আরও জানান, জব্দ আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  ইয়াবা জব্দ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: