নয়া দ্বীপ দখলের পাঁয়তারা প্রভাবশালী চক্রের, ভূমিহীনদের আকুতি

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ও বড় খেরি ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেগে ওঠা চর ‘নয়া দ্বীপ’ দখলের অভিযোগ উঠেছে

2026-09-16T14:17:34+00:00
2026-09-16T14:17:34+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নয়া দ্বীপ দখলের পাঁয়তারা প্রভাবশালী চক্রের, ভূমিহীনদের আকুতি
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ পিএম 
নয়া দ্বীপ চর। ছীব : সময়ের আলো
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ও বড় খেরি ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেগে ওঠা চর ‘নয়া দ্বীপ’ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। নদীভাঙনে সর্বস্ব হারানো স্থানীয় ভূমিহীন ও প্রকৃত কৃষকদের তাড়িয়ে দিয়ে চরটি মহিষের চারণভূমি হিসেবে ভাড়া দেওয়ার অপচেষ্টা চলছে বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরটি জেগে ওঠার পর থেকেই ভূমিহীন পরিবারগুলো জীবন-জীবিকার তাগিদে সেখানে পরিশ্রম করে নানা জাতের ফসলের আবাদ শুরু করেন। কিন্তু ফসল ফলার পরপরই শুরু হয় ভূমিদস্যুদের থাবা। জমি হারানো বয়ার অধিবাসী শাহাবুদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জমি কিছুদিন আগেই নদীতে বিলীন হয়েছে। এখন সেই জমিতে নতুন চর জাগলেও আমরা সেখানে যেতে পারছি না, সব স্থানীয় নেতাদের দখলে।


প্রভাবশালীদের অব্যাহত হুমকি ও উচ্ছেদের চেষ্টায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে শত শত ভূমিহীন কৃষক পরিবার। কৃষকদের দাবি, খাস জমি হিসেবে চিহ্নিত করে এটি ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিলে অনেক নিঃস্ব পরিবার জীবিকা নির্বাহের সুযোগ পাবে। একই সাথে অবৈধ দখলদারদের হাত থেকে নয়া দ্বীপ রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ চান তারা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদদীন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দখলদার ও অবৈধ দখলদার চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নয়া দ্বীপ  দখলে  পাঁয়তারা  প্রভাবশালী চক্র  ভূমিহীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: