সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে মুসলিমদের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে

2026-09-16T14:41:09+00:00
2026-09-16T14:41:09+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪১ পিএম 
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে মুসলিমদের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগও অস্বীকার করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, স্থানীয়ভাবে তৈরি একটি অস্ত্র ব্যবহার করে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তার দাবি, বিমানটি ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে মারিব প্রদেশে অভিযান চালাচ্ছিল।

ইয়াহিয়া সারে আরও দাবি করেন, ইয়েমেনে সৌদি আরব এ পর্যন্ত প্রায় ৪৫০টি বিমান হামলা চালিয়েছে। তবে মক্কা লক্ষ্য করে হামলা চালানোর যে অভিযোগ হুতিদের বিরুদ্ধে করা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

হুতিদের এই মুখপাত্র বলেন, তাদের সামরিক অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এসব স্থাপনা পবিত্র স্থানগুলো থেকে অনেক দূরে বলেও দাবি করেন তিনি।


গত জুলাইয়ে ইয়েমেনে আবারও গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত চলছে। এরই মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে হুতিরা। পাশাপাশি লোহিত সাগরের প্রবেশপথ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে তারা।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বাব এল-মান্দেবও জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে গুরুত্ব পাচ্ছে। সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রেও এই জলপথ গুরুত্বপূর্ণ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সৌদি  যুদ্ধবিমান ভূপাতিত  হুতি  মক্কায় হামলা  অভিযোগ অস্বীকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: