উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে।

2026-09-16T18:46:15+00:00
2026-09-16T18:46:15+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। সরকারি উন্নয়নকাজে তদারকিতে গাফিলতি ও বিভিন্ন অনিয়মের তদন্ত এবং বিচারের দাবিতে উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে অভিযোগটি দায়ের করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে উজিরপুরে কর্মরত সুব্রত রায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারকাজে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থের অপচয় করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী দাবি করেন, বিষয়গুলো তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে।

মাছুম হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সুব্রত রায় দাপটের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং তার তদারকিতে বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ঠিকাদারদের অনিয়মে অর্থের বিনিময়ে সহায়তা করা হয়েছে। বর্তমান সরকারের আমলেও তিনি একইভাবে দায়িত্ব পালন করছেন, ফলে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে, যা দুর্নীতির শামিল। এছাড়া ধামুরা এলাকার কয়েকটি ব্রিজের পুরোনো মালামাল নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।


তবে অভিযোগ অস্বীকার করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ধামুরা এলাকায় নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের সময় মাছুম হাওলাদার কিছু জমির মালিকানা দাবি করে কাজে বাধা দেন। কাগজপত্র অনুযায়ী সেটি খাসজমি। তারপরও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সংযোগ সড়কের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মাছুম হাওলাদার তাকে হয়রানি এবং তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দুদকে এই অভিযোগ দিয়েছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   উজিরপুর  উপজেলা প্রকৌশলী  দুদক  দুর্নীতি  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: