চূড়ান্ত হলো বাংলাদেশের নেপাল সফর, সূচি প্রকাশ করল বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারত সফর বাতিল হওয়ায় আপাতত খানিকটা অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমস দিয়ে আবারও

2026-09-16T19:20:14+00:00
2026-09-16T19:20:14+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চূড়ান্ত হলো বাংলাদেশের নেপাল সফর, সূচি প্রকাশ করল বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম 
ছবি : সংগৃহীত
ভারত সফর বাতিল হওয়ায় আপাতত খানিকটা অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমস দিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠবে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সূচি। এর মধ্যেই আগামী বছরের মার্চে নেপাল সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নেপাল ক্রিকেট বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে বিসিবি। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বাংলাদেশের সামনে এর আগেও রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, যার ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত। এরপর রয়েছে ত্রিদেশীয় সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর।

এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে হবে বাংলাদেশকে। এর মধ্যেই মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যুক্ত হলো টাইগারদের সূচিতে।

নেপালের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি আন্তর্জাতিক পরীক্ষা হবে। কাঠমান্ডুর পরিচিত কন্ডিশনে টানা তিন ম্যাচ খেলার মাধ্যমে দুই দলই নিজেদের প্রস্তুতি ও বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সুযোগ পাবে।

বিসিবির সূচি অনুযায়ী, ২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ২৮ মার্চ দ্বিতীয় এবং ৩০ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে মার্চের শেষ সপ্তাহটি বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ব্যস্ততায় কাটবে।


সময়ের আলো/টিকে
  বিষয়:   নেপাল  সিরিজ  বাংলাদেশ  সূচি প্রকাশ  বিসিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: