ব্রহ্মপুত্রে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। নিশ্চিত করেছেন চিলমারী

2026-09-17T11:20:22+00:00
2026-09-17T11:20:22+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্রে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ এএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ভেসে আসা আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় দ্রুত নদী থেকে শিশুটির মরদেহ ডাঙায় তুলেন এবং চিলমারী মডেল থানায় খবর দেন। তবে এখন পর্যন্ত শিশুটির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, খবর পেয়েছি। মূলত ওটা নৌপুলিশের কাজ। তারপরও সেখানে আমাদের টিম আছে। বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান তিনি। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ব্রহ্মপুত্র  ভাসমান শিশু  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: