ক্যাম্প ন্যুতে রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার গোলবন্যা

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্যাম্প ন্যুতে বৃষ্টির মধ্যে গোলের বন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিং সান্তান্দেরকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এ

2026-09-17T12:27:29+00:00
2026-09-17T12:27:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্যাম্প ন্যুতে রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার গোলবন্যা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম 
রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিং সান্তান্দেরকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। ছবি : সংগৃহীত
ক্যাম্প ন্যুতে বৃষ্টির মধ্যে গোলের বন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিং সান্তান্দেরকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এ জয়ে টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। অষ্টম মিনিটে লামিন ইয়ামালের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ক্যান্সেলো।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। এরপর মাগেত গুয়ের গোলে ব্যবধান কমায় রেসিং সান্তান্দের। তবে ৩৬ মিনিটে আবারও গোলের দেখা পায় বার্সেলোনা। ক্যান্সেলোর শট আসিয়ের ভিয়ালিব্রের গায়ে লেগে জালে জড়ালে সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়।

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করেন রাফিনিয়া। ৪২ মিনিটে তার গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।


দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে ইয়াসির জাবিরি গোল করে রেসিং সান্তান্দেরকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া।

চলতি মৌসুমে সাত ম্যাচে ১১ গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল। অর্থাৎ সাত ম্যাচে ১৪টি গোলে সরাসরি অবদান রয়েছে তার।

এরপর বার্সেলোনার হয়ে গোল করেন আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস। লামিন ইয়ামালের পাস থেকে গোলটি করেন তিনি। পরে নিজেও স্কোরশিটে নাম লেখান ইয়ামাল।

শেষ পর্যন্ত ৭-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   ক্যাম্প ন্যু  রাফিনিয়ার হ্যাটট্রিক  বার্সা  গোলবন্যা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: