ইরান যুদ্ধ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও উপসাগরীয় নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-09-17T17:04:35+00:00
2026-09-17T17:04:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প ও উপসাগরীয় নেতারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম 
রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্মেলনে উপসাগরীয় দেশগুলোর নেতা ও কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি : গালফ নিউজ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তারা যুদ্ধ শেষ হওয়ার পরের পরিস্থিতি মোকাবেলায় একটি পরিকল্পনা তৈরি করছেন। ধারণা করা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের পর সেই পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বৈঠকের জন্য প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনে বৈঠকে আরও কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে।  

বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় সদস্য— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। 


এদিকে, বুধবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ‘শেষের দিকে’ এগিয়ে যাচ্ছে বলে তিনি আশাবাদী। তার দাবি, ইরান একটি চুক্তি করতে চায় এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কাছ থেকে বার্তা পেয়েছে। 

যুদ্ধের সময় উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের বড় ধরনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একই সঙ্গে তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানিতে বিঘ্ন ঘটায় এসব দেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।  

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছে অ্যাক্সিওস। তবে এখনো এ ধরনের কোনো বৈঠকের সময়সূচি চূড়ান্ত হয়নি। 


সূত্র : গালফ নিউজ 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইরান যুদ্ধ  বৈঠক  ট্রাম্প  উপসাগরীয় নেতা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: