আগামীকাল মাঠে গড়াচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল আসর ‘বাংলাদেশ ফুটবল লিগ’

ক্রীড়া ডেস্ক

খেলা

এক মাঠে নয়, একই দিনে পাঁচ ভেন্যুতে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের ২০২৬-২৭ মৌসুম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ফুটবল

2026-09-17T21:27:09+00:00
2026-09-17T21:37:16+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আগামীকাল মাঠে গড়াচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল আসর ‘বাংলাদেশ ফুটবল লিগ’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
এক মাঠে নয়, একই দিনে পাঁচ ভেন্যুতে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের ২০২৬-২৭ মৌসুম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ফুটবল লিগের নতুন মৌসুমের প্রথম দিনের ম্যাচে মাঠে নামবে দলগুলো। একই সঙ্গে পাঁচ ভেন্যুতেই হবে উদ্বোধনী আয়োজন।

লিগের প্রথম দিনের লড়াই শুরু হবে বিকেল ৩টায়। তার আগে দুপুর ২টা ৪৫ মিনিটে পাঁচ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অর্থাৎ একই সময়ে দেশের পাঁচ প্রান্তে শুরু হবে নতুন মৌসুমের আনুষ্ঠানিকতা।

প্রথম দিনের ম্যাচ ও উদ্বোধনী আয়োজনের ভেন্যুগুলো হলো ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, চাঁদপুর জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম এবং মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম।


নতুন মৌসুমে লিগের ম্যাচ দেশের বিভিন্ন ভেন্যুতে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফলে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার দর্শকদেরও সরাসরি মাঠে বসে শীর্ষ পর্যায়ের ফুটবল দেখার সুযোগ তৈরি হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টায় পাঁচ ভেন্যুতে একসঙ্গে বল গড়ানোর মধ্য দিয়ে শুরু হবে পয়েন্টের লড়াই। প্রথম ম্যাচ থেকেই দলগুলোর লক্ষ্য থাকবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুটা ভালো করা।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ কাভারের জন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিজ নিজ ভেন্যুতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ।

উদ্বোধনী ম্যাচ, ভেন্যু ও সময়

বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকা
উদ্বোধন: দুপুর ২:৪৫ মিনিট
ম্যাচ: বিকেল ৩:০০টা

শহীদ বরকত স্টেডিয়াম, গাজীপুর
উদ্বোধন: দুপুর ২:৪৫ মিনিট
ম্যাচ: বিকেল ৩:০০টা

চাঁদপুর জেলা স্টেডিয়াম, চাঁদপুর
উদ্বোধন: দুপুর ২:৪৫ মিনিট
ম্যাচ: বিকেল ৩:০০টা

গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ
উদ্বোধন: দুপুর ২:৪৫ মিনিট
ম্যাচ: বিকেল ৩:০০টা

শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম, মানিকগঞ্জ
উদ্বোধন: দুপুর ২:৪৫ মিনিট
ম্যাচ: বিকেল ৩:০০টা


  বিষয়:   আগামীকাল  ফুটবল আসর  বাংলাদেশ ফুটবল লিগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: