সৌদির কাছে হুতিদের ‘মক্কায় হামলার’ প্রমাণ দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মক্কার দিকে একটি

2026-09-17T21:37:45+00:00
2026-09-17T21:38:21+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদির কাছে হুতিদের ‘মক্কায় হামলার’ প্রমাণ দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৯:৩৮ পিএম
মক্কা নগরী। সংগৃহীত ছবি
মক্কাকে লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মক্কার দিকে একটি ড্রোন যাচ্ছিল— শুধু এই দাবির ভিত্তিতে হুতিদের হামলার জন্য দায়ী করা যথেষ্ট নয়।    

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব কথা বলেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বাঘাই বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয়। বিশেষ করে মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে কোনো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে তিনি বলেন, মক্কার দিকে যাওয়ার পথে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে— এমন দাবিকে হুতিদের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব দাবি করে, হুতিরা মক্কার দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুথিরা সৌদি আরবের এই অভিযোগ অস্বীকার করেছে। 


ইরানের এই মুখপাত্র আরও বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি রাজনৈতিকীকরণ করা উচিত নয়। একই সঙ্গে এসব বিষয়কে বিভেদ সৃষ্টি বা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়। 

বাঘাইয়ের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিক ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে জনমত অন্যদিকে সরিয়ে নেওয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করা।  

পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলে প্রকৃত তথ্য যাচাই ও নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বাঘাই। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সৌদি  মক্কা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: