মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে ফিরছিল বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, ফ্লাইট চলাকালে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেটি হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা এগিয়ে এসে দুজনকে থামানোর এবং আলাদা করার চেষ্টা করেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
সময়ের আলো/জেডি