দীর্ঘ ১১ বছর পর আবারও চায়না ওপেনে ফিরছেন নোভাক জোকোভিচ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ২৪ বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী সার্বিয়ান তারকা নিজেই টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএস ওপেনে প্রথম রাউন্ডেই অপ্রত্যাশিত বিদায়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নেমে গেছেন জোকোভিচ। সেই ধাক্কা সামলে কোর্টে নিজের ছন্দ ও ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্যেই বেইজিংয়ের চায়না ওপেনে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের চায়না ওপেন। জোকোভিচ সর্বশেষ এই টুর্নামেন্টে খেলেছিলেন ২০১৫ সালে। বেইজিংয়ের এই প্রতিযোগিতায় তাঁর সাফল্যের ইতিহাসও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত রেকর্ড ছয়বার চায়না ওপেনের শিরোপা জিতেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
১১ বছর পর প্রত্যাবর্তনের মাধ্যমে বেইজিংয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছেন টেনিসের অন্যতম সফল এই খেলোয়াড়।
সময়ের আলো/টিকে