কুড়িগ্রামে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর

2026-09-18T12:17:03+00:00
2026-09-18T12:17:24+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ১২:১৭ পিএম
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাচ্চির এলাকার আফসার আলীর ছেলে ফারুক আহমেদ (২৫) ও একই এলাকার নুর ইসলামের ছেলে খালিদ হাসান (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক ও খালিদ মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই তাদের মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই বাসটি পালিয়ে যায় । পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত  ধাক্কা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: