হবিগঞ্জে গ্রাম্য আধিপত্যের জেরে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮

2026-09-18T16:58:00+00:00
2026-09-18T16:58:00+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে গ্রাম্য আধিপত্যের জেরে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
নিহত জায়দুল মিয়া। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দরী গ্রামের জায়দুল মিয়াসহ তার লোকজনদের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা চলছিল একই গ্রামের আব্দুল মজিদ ও সারোয়ারের। শুক্রবার সকালে জায়দুল তাদের গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে উপর্যপুরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় তাকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। 


মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সময়ের আলো/এনএন 

  বিষয়:   হবিগঞ্জ  গ্রাম্য আধিপত্য  যুবক  কুপিয়ে হত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: