আইসিসির ‘টার্গেট’ এবার চীনের ৫০ কোটি নতুন ক্রিকেট ভক্ত

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রিকেটের বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরও বাড়াতে এবার চীনের বিশাল জনসংখ্যাকে লক্ষ্য করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সংস্থাটির লক্ষ্য আগামী দিনে ক্রিকেটের

2026-09-18T17:51:40+00:00
2026-09-18T17:51:40+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আইসিসির ‘টার্গেট’ এবার চীনের ৫০ কোটি নতুন ক্রিকেট ভক্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ছবি : সংগৃহীত
ক্রিকেটের বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরও বাড়াতে এবার চীনের বিশাল জনসংখ্যাকে লক্ষ্য করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সংস্থাটির লক্ষ্য আগামী দিনে ক্রিকেটের সঙ্গে আরও ৫০ কোটি মানুষকে যুক্ত করা।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত জানিয়েছেন, প্রায় ১৪০ কোটি মানুষের দেশ চীন ক্রিকেটের জন্য বড় সম্ভাবনাময় বাজার। দেশটির নারী দলের সাম্প্রতিক সাফল্যও ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। গত দুই বছরে নারী ক্রিকেটে চীন ১০ ধাপ এগিয়ে বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে রয়েছে।

২০২২ সালের হাংঝু এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজনের পর চীনে ক্রিকেট অবকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে আইসিসি। গত পাঁচ বছরে দেশটিতে ১৫ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে। তাইছাংয়ে ১ হাজার ৫০০ আসনের নতুন স্টেডিয়ামসহ বর্তমানে তিনটি শীর্ষ পর্যায়ের ভেন্যু রয়েছে।

চীনে ক্রিকেটের দর্শক তৈরি হচ্ছে কি না, সেটিও যাচাই করছে আইসিসি। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ মান্দারিন ভাষায় সম্প্রচার করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ সপ্তাহে চীনে ক্রিকেটসংক্রান্ত ভিডিও দেখা হয়েছে ৪৪ লাখ বার।


চীনের পাশাপাশি প্রায় ২৮ কোটি মানুষের ইন্দোনেশিয়াকেও সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে আইসিসি। দেশটির নারী দল টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩তম এবং পুরুষ দল ৬৩তম অবস্থানে রয়েছে।

সংযোগ বলেন, চীন ও ইন্দোনেশিয়ার মানুষের একটি অংশও ক্রিকেটে যুক্ত হলে বিশ্বজুড়ে ভক্তসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আইসিসি চেয়ারম্যান জয় শাহের লক্ষ্যও ক্রিকেটের ভক্তসংখ্যা আরও ৫০ কোটি বাড়ানো।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আইসিসি  টার্গেট  চীন  ক্রিকেট  ভক্ত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: