সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে এবং ইকবাল হোসন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানা আজগর আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে মামা আব্দুল্লাহর সাথে প্রতিবেশী শেখ আবু বক্করের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি প্রতিবেশী নারী দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন