সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির বিখ্যাত পর্যটন নগরী সাজেক ভ্যালিতে ভ্রমণে যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঘাইহাট বাজার এলাকা

2026-09-18T21:35:22+00:00
2026-09-18T21:35:22+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম 
সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক। ছবি : সময়ের আলো
রাঙামাটির বিখ্যাত পর্যটন নগরী সাজেক ভ্যালিতে ভ্রমণে যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাঘাইহাট বাজার এলাকা থেকে ৬ পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কর্টযোগে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় উক্ত ৬ পর্যটক হঠাৎ করে জয় বাংলাসহ আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন।

পর্যটকদের এমন স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বাঘাইহাট বাজারের কিছু লোকজন হট্টগোল করলে, উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ পর্যটককে আটক করে।

আটককৃত পর্যটকরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার জেলার  মো. ফারদিন এহসান হৃদয় (২৪), ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) ও পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ৬ পর্যটক বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব রাত পৌনে ৯টায় এ প্রতিনিধিকে বলেন, পরিস্থিতি নিযন্ত্রণে রয়েছে। আটক ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আদালতে তোলা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাজেক  জয় বাংলা  স্লোগান  পর্যটক  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: