ফরিদপুরে থানার পাশে জব্দ করা বাসে আগুন

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরে হাইওয়ে থানার পাশে পার্ক করে রাখা একটি পরিত্যক্ত ও জব্দ করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে

2026-09-19T03:03:26+00:00
2026-09-19T03:03:26+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে থানার পাশে জব্দ করা বাসে আগুন
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ এএম 
জব্দ করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
ফরিদপুরে হাইওয়ে থানার পাশে পার্ক করে রাখা একটি পরিত্যক্ত ও জব্দ করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার নতুন ভবনের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির ভেতরের অধিকাংশ অংশ পুড়ে যায়।


পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার নতুন ভবনের সামনের সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল। রাতে জনশূন্যতার সুযোগ নিয়ে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ থানার সামনে পার্ক করা বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ফরিদপুর  থানা  জব্দ  বাসে আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: