বাংলাদেশের সঙ্গে খেলার কথা বলে মাঠেই এলো না চীন

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত সময়ে মাঠে

2026-09-19T11:47:42+00:00
2026-09-19T11:48:03+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশের সঙ্গে খেলার কথা বলে মাঠেই এলো না চীন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:৪৮ এএম
নির্ধারিত সময়ে মাঠে পৌঁছেও জানতে হয়, প্রতিপক্ষ চীন ম্যাচ খেলতে আসছে না। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত সময়ে মাঠে পৌঁছেও জানতে হয়, প্রতিপক্ষ চীন ম্যাচ খেলতে আসছে না।

স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ জানিয়েছিল চীন। বাংলাদেশও ম্যাচ খেলতে সম্মতি দেয়। সেই অনুযায়ী সকাল সাড়ে ৭টায় মাঠে পৌঁছায় দল। তবে সেখানে গিয়ে কিউরেটরের কাছ থেকে ম্যাচ না হওয়ার কথা জানতে পারে তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’


ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষও ছিল চীন। তবে বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  খেলা  চীন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: