ঢাকা-রংপুর লংমার্চ, সমাপনী সমাবেশে ৫ লাখ জনসমাগমের প্রত্যাশা

রংপুর ব্যুরো

সারাদেশ

আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া

2026-09-19T12:17:36+00:00
2026-09-19T12:19:16+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-রংপুর লংমার্চ, সমাপনী সমাবেশে ৫ লাখ জনসমাগমের প্রত্যাশা
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:১৯ পিএম
রংপুরে লংমার্চের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম। ছবি : সময়ের আলো
আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ লংমার্চ শুরু হয়। লংমার্চ শেষ হবে রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে সন্ধ্যা ৭টার পর সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাপনী সমাবেশে ৫ লাখ মানুষ সমাগমের প্রত্যাশা ১১ দলীয় ঐক্যের নেতাদের।

লংমার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরা হচ্ছে।


ঢাকা থেকে রংপুরের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় পথসভা ও কর্মসূচি রয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

লংমার্চ ঘিরে রংপুর নগরের বিভিন্ন এলাকা থেকেও মানুষকে জিলা স্কুল মাঠের দিকে আসতে দেখা যাচ্ছে। মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়ছে।

সমাপনী সমাবেশে ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের উদ্দেশে তিনি কী ঘোষণা দেন, তা জানতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সমাবেশে আসা মানুষ ও নেতাকর্মীরা।

সময়ের আলো/মহু

  বিষয়:   লংমার্চ  সমাবেশ  রংপুর  ১১ দলীয় জোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: