মিছিলের চেষ্টা, সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর

2026-09-19T14:35:54+00:00
2026-09-19T14:38:20+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিছিলের চেষ্টা, সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ২:৩৮ পিএম
আটক ৬ ছাত্রলীগ কর্মী। ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০) ও শাকিব (২৪), কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।


শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং ৬ জনকে আটক করে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল আফ্রাদ জানান, ফৌজদারহাট লিংক রোডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি দল ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছিল। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   মিছিল  সীতাকুণ্ড  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: