তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরকারের সমালোচনা করে

2026-09-19T15:10:05+00:00
2026-09-19T15:11:47+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লংমার্চের পথসভা
তারেক রহমানকে ‘নব্য ফ্যাসিবাদী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৩:১১ পিএম
পথসভায় বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সময়ের আলো
ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরকারের সমালোচনা করে তাকে ‘নব্য ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমানের সরকার খুন-গুম থেকে শুরু করে যাবতীয় অপকর্ম করছে। জনগণ এই সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছে। এ কারণে মানুষ প্রখর রোদের মধ্যেও দাঁড়িয়ে লংমার্চে অংশ নিয়েছে।’

তিনি অভিযোগ করেন, তারেক রহমানের সরকার বিগত সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে।


সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতে হবে। মানুষ তাদের ওপর অতিষ্ঠ হয়ে পড়েছে।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন পাটওয়ারী। বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এখন সর্বত্র একটা কথা ছড়িয়ে পড়েছে-‘টুকু আসে, টুকু যায়’। এখন আর টুকু আসে না।”

এর আগে, সকালে রাজধানীর উদ্বোধনী সমাবেশেও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী শাসন’ প্রতিষ্ঠার অভিযোগ তুলে তা প্রতিহত করতে রাজপথে আন্দোলনের কথা বলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   লংমার্চ  পথসভা  তারেক রহমান  ফ্যাসিবাদী  নাসীরুদ্দীন পাটওয়ারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: