টেকনাফ সীমান্তে মালিকবিহীন ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ সময় ইয়াবাগুলো ফেলে চোরাকারবারি পালিয়ে

2026-09-19T15:30:30+00:00
2026-09-19T15:32:06+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফ সীমান্তে মালিকবিহীন ৪ লাখ ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৩:৩২ পিএম
মালিকবিহীন ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ সময় ইয়াবাগুলো ফেলে চোরাকারবারি পালিয়ে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা সীমান্তের শ্মশানঘাট এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে ৪ জন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।


বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বস্তাগুলো শ্মশানঘাটের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন।

উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪ লাখ পিস বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মো. জহিরুল ইসলাম বলেন, ‘ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান,উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   টেকনাফ  ইয়াবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: