প্রথমবারের মতো যে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় বেতন স্কেল-২০২৬ এ সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতার হার ও প্রাপ্যতার বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা দিয়েছে। নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া

2026-09-19T18:43:36+00:00
2026-09-19T18:43:36+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রথমবারের মতো যে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনা হয়েছে। ছবি : সংগৃহীত
জাতীয় বেতন স্কেল-২০২৬ এ সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতার হার ও প্রাপ্যতার বিষয়ে সরকার বিস্তারিত নির্দেশনা দিয়েছে। নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৬ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে বলে জানা গেছে। একই সঙ্গে, নতুন বেতন কাঠামোতে প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনা হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোর আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এর পর আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।

অপরদিকে নতুন বেতন কাঠামোতে মোবাইল ফোন ভাতা ছাড়াও বাড়ছে চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাসহ বিভিন্ন ভাতা। তবে মূল বেতনের অংশ হিসেবে বাড়ি ভাড়ার হার কমছে। নতুন কাঠামোয় উচ্চ গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হারও কমবে। সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।


নতুন পে-স্কেল অনুযায়ী, গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রেড-২ এর জন্য ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩ এর জন্য ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ১ লাখ, গ্রেড-৫ এর জন্য ৮৬ হাজার, গ্রেড-৬ এর জন্য ৭১ হাজার, গ্রেড-৭ এর জন্য ৫৮ হাজার, গ্রেড-৮ এর জন্য ৪৬ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়ও গ্রেড-৯ এর জন্য ৪৪ হাজার, গ্রেড-১০ এর জন্য ৩২ হাজার, গ্রেড-১১ এর জন্য ২৫ হাজার, গ্রেড-১২ এর জন্য ২৪ হাজার ৩শ, গ্রেড-১৩ এর জন্য ২৪ হাজার, গ্রেড-১৪ এর জন্য ২৩ হাজার ৫শ, গ্রেড-১৫ এর জন্য ২২ হাজার ৮শ, গ্রেড-১৬ এর জন্য ২১ হাজার ৯শ, গ্রেড-১৭ এর জন্য ২১ হাজার ৪শ, গ্রেড-১৮ এর জন্য ২১ হাজার, গ্রেড-১৯ এর জন্য ২০ হাজার ৫শ ও গ্রেড-২০ এর জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রথমবার  ভাতা  সরকারি চাকরিজীবী  জাতীয় বেতন স্কেল  পে-স্কেল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: