ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি দাবি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পোশাক খাতে নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়ন চায় আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

2026-09-19T23:43:37+00:00
2026-09-19T23:43:37+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
তৈরি পোশাক খাত
ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম 
শনিবার রাজধানীর ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি দাবি জানানো হয়। ছবি : সংগৃহীত
আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পোশাক খাতে নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়ন চায় আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। এ জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড গঠন ও ৩০ নভেম্বের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। 

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এসব দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আমিরুল হক আমিন, সহ-সভাপতি চায়না রহমানসহ সাবেক সভাপতি কুতুব উদ্দিনসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নতুন কাঠামোয় মজুরির দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আইবিসি সাধারণ সম্পাদক বলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন ২০ হাজার ১০ টাকা থেকে বাড়িয়ে ৪৮ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এ পরিবর্তনের সঙ্গে বাজারদরও বাড়ছে। এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ জরুরি। পোশাক খাতে সবশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। আইন অনুযায়ী তিন বছর পর মজুরি পুনর্নির্ধারণের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত মজুরি বোর্ড পুনর্গঠনের দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। গত ৪ আগস্ট শ্রমমন্ত্রীর কাছে চিঠি দিয়ে দ্রুত মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব সরকারের কাছে দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে বোর্ড গঠন না হওয়ায় নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবশেষ ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, তা নিয়ে আইবিসির একটি টিম পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সময়ের আলো/প্রিন্ট/জেডআই
  বিষয়:   পোশাক খাত 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: