এবার নাকভিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ভারতের

ক্রীড়া ডেস্ক

খেলা

গত দুই এশিয়া কাপে শিরোপা জিতেও পুরস্কার বিতরণের মঞ্চে মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। ২০২৫ সালের পুরুষদের এশিয়া

2026-09-19T23:45:55+00:00
2026-09-19T23:45:55+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এবার নাকভিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ভারতের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
গত দুই এশিয়া কাপে শিরোপা জিতেও পুরস্কার বিতরণের মঞ্চে মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ এবং ২০২৬ সালের নারী এশিয়া কাপ—দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নাকভি পাকিস্তানের হওয়ায় তাঁর কাছ থেকে শিরোপা গ্রহণ করেনি ভারতীয় দল।

এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। জাপানে চলমান ২০তম এশিয়ান গেমসে ক্রিকেটের নারী ও পুরুষ—দুই ইভেন্টেই অংশ নিচ্ছে ভারত। ক্রিকেটের পদক বিতরণের দায়িত্ব যদি নাকভির হাতে পড়ে, তাহলে তাঁর কাছ থেকেই পদক নিতে হতে পারে ভারতীয় ক্রীড়াবিদদের।

কারণ, এশিয়ান গেমসের আয়োজন করছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। নাকভিকে পদক বিতরণের দায়িত্ব না দেওয়ার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আগাম কোনো অনুরোধ জানাতে পারবে না বলে জানিয়েছে দেশটির অলিম্পিক সংস্থা।


তবে ক্রিকেটের পদক বিতরণে নাকভি থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ওসিএর নিয়ম অনুযায়ী, সাধারণত সভাপতিই পদক বিতরণ করেন। তবে তিনি চাইলে সংগঠনের অন্য কোনো সদস্য কিংবা সংশ্লিষ্ট ফেডারেশনের সভাপতি বা সহসভাপতিকেও এই দায়িত্ব দিতে পারেন। সে হিসেবে নাকভির হাতেও পদক বিতরণের দায়িত্ব যেতে পারে।

পরপর দুই আসরে নাকভিকে এড়িয়ে যাওয়ার পর এবার সেই সুযোগ ভারতের সামনে থাকছে না—যদি তাঁকে পদক বিতরণের দায়িত্ব দেওয়া হয়। বিশেষ করে ভারত নারী ও পুরুষ—দুই ইভেন্টের কোনো একটিতে ফাইনালে উঠলে বিষয়টি আরও আলোচনায় আসবে।

তবে ভারতীয় ক্রীড়াবিদরা নাকভির কাছ থেকে পদক নিতে অস্বীকৃতি জানালে কী ধরনের প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা নিয়মের কথা এই মুহূর্তে নিশ্চিত নয়। তাই নাকভি পদক বিতরণে থাকলে ভারতের অবস্থান কী হবে, সেটিই এখন দেখার বিষয়।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নাকভি  ভারত  পাকিস্তান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: