নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে

2026-09-20T00:01:10+00:00
2026-09-20T00:01:10+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ এএম 
নিখোঁজ আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট।

পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আবদুল্লাহর স্থায়ী ঠিকানা, ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা অবধি এখনো তাকে পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৮৮৬৮২০৭৩৩।

সময়ের আল/টিকে
  বিষয়:   নামাজ  নিখোঁজ  ১১ বছরের আবদুল্লাহ  সন্ধান  পরিবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: