শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে আপত্তিকর প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার

2026-09-20T08:38:37+00:00
2026-09-20T08:38:37+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম 
বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি : সংগৃহীত
চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা প্রদর্শন এবং শুটিং সেটে আপত্তিকর প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের অস্বস্তিকর অভিজ্ঞতা ও কুরুচিপূর্ণ মানসিকতার কথা তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়, যেকোনো ধরনের দৃশ্যে তিনি সহজেই রাজি হয়ে যাবেন। এমনকি চিত্রনাট্যের প্রয়োজনে না থাকা অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার প্রস্তাবও তাকে একাধিকবার সরাসরি প্রত্যাখ্যান করতে হয়েছে।

অভিনেত্রীর ভাষায়, ‘শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’

সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের স্মৃতিও শেয়ার করেন রাধিকা। তিনি জানান, একটি সিনেমার সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল।

রাধিকা বলেন, ‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’


এমন প্রস্তাবে রীতিমতো স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি।

নিজের কাজ ও অভিনয়ের বিষয়ে বরাবরই স্পষ্টভাষী রাধিকা আপ্তে। পর্দায় চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয় সেনসেশন তৈরির জন্য নগ্নতাকে ব্যবহার করার মধ্যে যে পার্থক্য রয়েছে, সাক্ষাৎকারে সেই বিষয়টিই আবারও তুলে ধরেছেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শুটিং  অপ্রীতিকর প্রস্তাব  রাধিকা আপ্তে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: