প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে : নয়ন

মাগুরা সংবাদদাতা

সারাদেশ

মাগুরায় বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম

2026-09-20T09:43:08+00:00
2026-09-20T09:43:08+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে : নয়ন
মাগুরা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ এএম 
রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
মাগুরায় বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তার দাবি, প্রশাসনের এমন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, মহম্মদপুর উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে ৯২ জনের মধ্যে ২৫ জন ছাত্রলীগের কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা সুনির্দিষ্ট প্রমাণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

প্রশাসনের উদ্দেশে নয়ন বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনের একটি অংশ গোপনে বিএনপির আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। যারা বিএনপির সরকার ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করতে চান, তাদের মাগুরা ও মাগুরা-২ আসনের মাটিতে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে।


তিনি আরও বলেন, নির্বাচনের আগেও জনগণের সঙ্গে ছিলাম। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, আর কয়েক মাস পর ইউনিয়ন পরিষদ নির্বাচন। জনগণ নিজেদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। সেই প্রার্থীকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

নহাটা রানী পতিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু।

কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্যসচিব মো. আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো ও মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, যুবদলের সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ এবং ছাত্রদলের সদস্যসচিব মো. রজব আলী।

এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীসভায় উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রশাসন  তারেক রহমান  ষড়যন্ত্র  নয়ন  ছাত্রলীগ  জামায়াত-শিবির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: