আইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পুলিশ সদস্যের

গবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসাদুজ্জামান টিটন মিয়া নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায়

2026-09-20T11:04:53+00:00
2026-09-20T11:04:53+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আইপিএস ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পুলিশ সদস্যের
গবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম 
মাসাদুজ্জামান টিটন মিয়া। ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসাদুজ্জামান টিটন মিয়া নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছুটি নিয়ে গ্রামে বাড়িতে আসেন মাসুদুজ্জামান টিটন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে নিজেই আইপিএস মেরামতের চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং তিনি বিদ্যুৎস্পর্শ হন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   আইপিএস  বিদ্যুৎস্পৃষ্ট  প্রাণ গেল  পুলিশ সদস্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: