নিষিদ্ধ সংগঠনের মিছিল ও আ. নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও আওয়ামী লীগ নেতার বাড়তে ভুরিভোজে অংশ নেওয়ায় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

2026-09-20T11:51:11+00:00
2026-09-20T11:51:11+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিষিদ্ধ সংগঠনের মিছিল ও আ. নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম 
মো. আবদুর রহিম সরকার। ছবি : সময়ের আলো
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও আওয়ামী লীগ নেতার বাড়তে ভুরিভোজে অংশ নেওয়ায় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব পালন করছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।  

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ায় উভিযোগ উঠে।


ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার রাতে ওসি প্রত্যাহারের পর চলে গেছেন। তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা আমি জানিনা। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের ঘটনায় শনিবার রাতে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে ঊর্ধ্বতন মহলে পাঠানো হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নোয়াখালী  নিষিদ্ধ সংগঠন  মিছিল  আওয়ামী নেতা  বাড়ি  ভূরিভোজ  ওসি প্রত্যাহার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: