বাব আল-মান্দাবে বসছে হুতিদের রাডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছে সামরিক তৎপরতা বাড়াচ্ছে হুতি। দক্ষিণ লোহিত সাগরের পাহাড়ি এলাকায় রাডার স্থাপনের পাশাপাশি নতুন

2026-09-20T15:54:52+00:00
2026-09-20T15:54:52+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাব আল-মান্দাবে বসছে হুতিদের রাডার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম 
দক্ষিণ লোহিত সাগরের পাহাড়ি এলাকায় রাডার স্থাপন করছে হুতি। ছবি : সংগৃহীত
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছে সামরিক তৎপরতা বাড়াচ্ছে হুতি। দক্ষিণ লোহিত সাগরের পাহাড়ি এলাকায় রাডার স্থাপনের পাশাপাশি নতুন সামরিক অবস্থান গড়ে তুলছে সংগঠনটি।

ইয়েমেনি সামরিক সূত্রের বরাতে জানা গেছে, পশ্চিম উপকূলের কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার পর হুতিরা পাহাড়ি অঞ্চলে রাডার বসানোর কাজ শুরু করেছে। এসব অবস্থান থেকে দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দাবের গুরুত্বপূর্ণ নৌপথ পর্যবেক্ষণ করা সম্ভব।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চার বিশেষজ্ঞ মোখা ও বাব আল-মান্দাব এলাকায় গেছেন বলে দাবি করেছে ইয়েমেনি সূত্র। তারা মোখা বন্দর ও বিমানবন্দর এবং বাব আল-মান্দাব এলাকা পরিদর্শনের পাশাপাশি হুতির ক্ষেপণাস্ত্র বাহিনীর কয়েকজন কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।


লোহিত সাগরের জুকার দ্বীপেও হুতিরা নতুন সামরিক অবস্থান তৈরি করছে বলে সূত্রগুলো জানিয়েছে।

অন্যদিকে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার হুতির দখলে যাওয়া কয়েকটি অবস্থান পুনর্দখল করে সরকারি বাহিনী ও উপজাতীয় যোদ্ধারা। পরে জায়ান্টস বাহিনীর অতিরিক্ত সদস্য পৌঁছালে নতুন করে লড়াই শুরু হয়।

বাব আল-মান্দাবের কাছে কাহবুব পাহাড়েও তীব্র সংঘর্ষ চলছে। হুতিরা ওই দুর্গম পাহাড় নিয়ন্ত্রণে নিয়ে সেখানে সামরিক অবস্থান শক্তিশালী করতে চাইছে বলে দাবি করেছে ইয়েমেনি সূত্র।

সূত্র : ইয়েমেন অনলাইন


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাব আল-মান্দাব  হুতি  রাডার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: