স্বামীর সুস্থতার জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, আগে একদিন বলেছিলাম, আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার

2026-09-20T16:42:55+00:00
2026-09-20T16:42:55+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
স্বামীর সুস্থতার জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম 
সামান্থা শারমিন। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, আগে একদিন বলেছিলাম, আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার প্রিয়তম স্বামী। আমি আমার পারিবারিক জীবন সম্পূর্ণভাবে আলোচ্যসূচির বাইরে রাখার পক্ষে, সে জন্যই আগের পোস্টে বলিনি। ওনার চিকিৎসা চলমান আছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, একজন উদ্যমী, কর্মঠ, তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হতে দেখা অনেক যন্ত্রণার। সর্বজ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহতায়ালা নানাভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ, এতে কোনো আফসোস নেই।

কিন্তু ওনার জন্য সবার কাছেই দোয়া চাই। রাজনীতির কারণে অনেক মানুষের অপ্রিয়পাত্র হতে পারি আমি বা আমার হাসবেন্ড, অথবা দুজনেই। তারপরেও।


শেষে হেদায়েতের আশা রেখে সামান্থা শারমিন বলেন, আল্লাহ আমাদের মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহ, আপনি ছাড়া আমরা শূন্য।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   দোয়া  এনসিপি  স্বামী  সামান্থা শারমিন 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: