যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ বন্ধ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান উত্তেজনার মধ্যেও কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইরানের বান্দার আব্বাসে সূর্যাস্তের সময়

2026-09-20T16:48:58+00:00
2026-09-20T16:48:58+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ বন্ধ : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। ছবি : মিডল ইস্ট মনিটর
চলমান উত্তেজনার মধ্যেও কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইরানের বান্দার আব্বাসে সূর্যাস্তের সময় শহরের জলসীমার পাশে মানুষকে সময় কাটাতে দেখা যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, যুক্তরাষ্ট্র জুন মাসের একটি চুক্তির আওতায় করা প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত এবং তেহরানের শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেন, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে।  

তিনি বলেন, শত্রুপক্ষ ভালোভাবেই জানে যে প্রতারণা ও একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার পথ বন্ধ। যতক্ষণ পর্যন্ত এসব শর্ত পূরণ না হয়, ইরানি জনগণের বৈধ অধিকার স্বীকৃত না হয় এবং আমেরিকার প্রতিশ্রুতিগুলো পূরণ না হয়, ততক্ষণ আগের আলোচনার অবস্থায় ফিরে যাওয়া বা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো সুযোগ নেই। 


২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ইরান ওই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। 

এরপর ইরান হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে সামরিক অভিযান বন্ধ করা এবং হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল পুনরায় চালুর ব্যবস্থা করার কথা ছিল।

তবে কৌশলগত এই জলপথে নৌ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে পরে ওই চুক্তি ভেঙে যায়।


সময়ের আলো/ইউএমএইচ
 
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হরমুজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: