ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৮১ মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৮১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

2026-09-20T18:44:29+00:00
2026-09-20T18:47:32+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৮১ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৬:৪৭ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৮১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজিসহ মোট ৩২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ২৯টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিসহ ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে।


অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে নয়টি বাস, ছয়টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮টি বাস, ২৩টি ট্রাক, ৪২টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৬৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৪টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে। এছাড়াও, অভিযানকালে মোট ৫২৮ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/মহু
  বিষয়:   ট্রাফিক  ডিএমপি  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: