রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরাম এই দাবি জানিয়েছে। রোববার

2026-09-20T20:52:09+00:00
2026-09-20T20:53:09+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৮:৫৩ পিএম
রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি। ছবি : সময়ের আলো
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরাম এই দাবি জানিয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রেশম শিল্প পুনরুজ্জীবনের দাবিগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে অবস্থিত দুটি রেশম কারখানা পুরোদমে চালু করা, সকল আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম চালু করা, কারখানার হ্যান্ডলুমগুলো আধুনিকায়ন করা, রেশম গবেষণাগার ও ইনস্টিটিউট চালু করা, চাষিদের তুঁত চাষে উৎসাহিত করা, রাঙামাটি ও পঞ্চগড়ের পাজমা কেন্দ্র চালু করা, রাজশাহী রেশম বোর্ডের অধীন ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, রেশম বোর্ডে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে লাগানো এবং রেশম বোর্ডের শোরুম আধুনিকায়ন।


জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবর্তনের নির্বাহী পরিচালক সাংবাদিক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রুলফাওয়ের নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

সময়ের আলো/মহু




  বিষয়:   রাজশাহী  রেশম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: