ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফি। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেবে। একটি পাস কিনলেই পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবল ভক্তরা। এ পাসের দাম ১২৯ টাকা। তবে ‘আর্লি-বার্ড’ অফারে একই পাস পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আর্লি-বার্ড অফার নিতে পারবেন দর্শকরা।
একটি পাস দিয়েই পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এ পাস ব্যবহার করে যেকোনো মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের মাধ্যমে সর্বোচ্চ তিনটি ডিভাইসে খেলা দেখা যাবে। ‘টেলকো-অ্যাগনস্টিক’ প্ল্যাটফর্ম হওয়ায় যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকরা টফি ব্যবহার করতে পারবেন।
এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের টফির প্রধান মোদাসসের আহমেদ বলেন, আমাদের চাওয়া, দর্শকরা যেন নিজেদের সুবিধা অনুযায়ী পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারেন। তারা বাসায় থাকুন বা বাইরে, যেকোনো অবস্থায় যেন কোনো ম্যাচ মিস না করেন। একটি পাস দিয়ে তিনটি ডিভাইসে এবং বিভিন্ন নেটওয়ার্ক ও সংযোগের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকরা স্বাচ্ছন্দ্যে পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।
সময়ের আলো/প্রিন্ট/টিকে