কুড়িগ্রামে সারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ, অবরুদ্ধ কৃষিকর্মকর্তা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় প্রায় ১ ঘণ্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ ও

2026-09-20T23:14:41+00:00
2026-09-20T23:14:41+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ, অবরুদ্ধ কৃষিকর্মকর্তা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম 
কুড়িগ্রামে সারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামে আবারও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় প্রায় ১ ঘণ্টা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ ও ডিলারকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ কৃষকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়ে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে সার দেয়ার বিলম্ব করায় বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণের জন্য দূরপাল্লার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে। 

একই অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে কৃষকেরা সার না পাওয়ায় সাইফুর রহমান নামের সার ডিলারকে ধাওয়া করে। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ লাইন ধরে সার নিতে বললে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ওই কর্মকর্তার উপর চড়াও হয় এবং তাকে অবরুদ্ধ করে কৃষকরা। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

কৃষকদের অভিযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ইন্ধনে ডিলাররা রাতের আধারে সার কালোবাজারিদের কাছে সার বিক্রি করে এবং খুচরা দোকানে কেজি প্রতি সার ৪৫-৫০ টাকা গুনতে হচ্ছে। এর সাথে যুক্ত। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, সার বিতরণের সময় নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের লাইন ধরতে বললে কৃষকরা বিতর্কে জড়িয়ে হট্টগোল শুরু করেন। পরে পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।


কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন জানান, ডিলার পয়েন্টে অতিরিক্ত ১০০ বস্তা সার প্রদান করা হয়েছে। ওই সমস্ত পয়েন্টে বরাদ্দের চেয়ে অধিক কৃষক ভিড় জমিয়ে হট্টগোল করার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় পরিস্থিতির এখন শান্ত রয়েছে। 

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলায় সারের কোনো সংকট নাই। বর্তমান সরকার কৃষকবান্ধব। জেলায় চলতি মৌসুমে বেগুন ও ভূট্টা চাষ বেশি হওয়ায় কৃষকদের কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে অতিরিক্ত ১ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে। যা মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম চলছে। 

তিনি আরও বলেন, কিছু দুষ্টু ডিলার সার দিতে বিলম্ব করছে এতে কৃষকরা হয়রানি হচ্ছে। ডিলারদের দ্বারা কৃষকদের সার নিয়ে কোনো কারসাজি করার সুযোগ নেই। যারা সার নিয়ে ষড়যন্ত্র লিপ্ত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুড়িগ্রাম  সার  দাবি  মহাসড়ক অবরোধ  অবরুদ্ধ কৃষিকর্মকর্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: