অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শেষ বলে হারল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

খেলা

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারল না জিম্বাবুয়ে। শেষ উইকেটে নাথান এলিস ও স্পেন্সার জনসনের অবিচ্ছিন্ন জুটিতে

2026-09-20T23:30:00+00:00
2026-09-20T23:30:09+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে শেষ বলে হারল জিম্বাবুয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ১১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারল না জিম্বাবুয়ে। শেষ উইকেটে নাথান এলিস ও স্পেন্সার জনসনের অবিচ্ছিন্ন জুটিতে এক বল হাতে রেখে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ৩–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ৭২ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন। ক্রেইগ আরভিন করেন ৭৯ বলে ৫৯ রান, ইনোসেন্ট কাইয়ার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৫।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৫০ রানে ৩ উইকেট নেন।

২৭২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ট্রাভিস হেড ও মিচেল মার্শকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন জশ ইংলিস। ১০২ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১০৩ রান করে দলকে জয়ের পথে রাখেন তিনি।

ইংলিস ফিরতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় জিম্বাবুয়ের হাতে। নবম উইকেট পড়ার পর অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল আরও ২৭ রান। শেষ ব্যাটার স্পেন্সার জনসনকে নিয়ে সেই কঠিন সমীকরণই মেলান এলিস।


শেষ দুই ওভারে জমে ওঠে ম্যাচের নাটক। ৪৯তম ওভারে এলিসের ক্যাচ ফেলে দেন ওয়েসলি মাধেভেরে। এরপর শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলেই ছক্কা মেরে চাপ অনেকটাই কমিয়ে দেন এলিস।

শেষ পর্যন্ত ৪৪ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন এলিস। জনসন অপরাজিত থাকেন ৭ রানে। তাদের জুটিতেই এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ৪৭ রানে ৪ উইকেট নেন। তবে শেষ মুহূর্তে এলিসের ক্যাচ ফসকে যাওয়ার সুযোগটি আর কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ফলে দুর্দান্ত লড়াই করেও সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো হলো না জিম্বাবুয়ের।

সময়ের আল/টিকে
  বিষয়:   অস্ট্রেলিয়া  জিম্বাবুয়ে  শেষ বল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: