সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন

সাভার সংবাদদাতা

সারাদেশ

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি

2026-09-21T06:51:16+00:00
2026-09-21T06:51:16+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সাভার সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ এএম 
ছবি : সংগৃহীত
সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে বাসটির কিছু সিট পুড়ে গেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাভার  পার্কিং  যাত্রীবাহী বাস  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: