অভয়নগরে মাটিচাপা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে হত্যা মামলায় গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার

2026-09-21T13:09:00+00:00
2026-09-21T13:09:00+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অভয়নগরে মাটিচাপা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৯ পিএম 
অভয়নগরে মাটিচাপা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। ছবি : সময়ের আলো
যশোরের অভয়নগরে হত্যা মামলায় গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভয়নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রমজান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়।

অভিযানে বাঁশবাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান ও সাত রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটি সচল এবং এর দৈর্ঘ্য সাত ইঞ্চি। দেশীয় ওয়ানশুটার গানটির দৈর্ঘ্য নয় ইঞ্চি। অস্ত্রটিতে ফায়ারিং পিন ও ট্রিগার রয়েছে। উদ্ধার করা গুলিগুলোর প্রতিটির পেছনে ইংরেজিতে ‘kF 7.65’ লেখা রয়েছে।


পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মো. বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম হাঁটুর ওপর গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। ৭ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১০। এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ওই মামলায় গ্রেফতার রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও গ্রেফতার আসামি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   অভয়নগর  মাটিচাপা  আগ্নেয়াস্ত্র  গুলি উদ্ধার  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: