বগুড়ায় বাসের ধাক্কায় ২ জন নিহত, মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নারীর

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। পরে নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মরদেহবাহী

2026-09-21T13:37:16+00:00
2026-09-21T13:37:16+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় বাসের ধাক্কায় ২ জন নিহত, মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নারীর
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম 
প্রতীকী ছবি
বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। পরে নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে আরেকটি গাড়ির ধাক্কায় খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রথম দুর্ঘটনা এবং রানীরহাট এলাকায় দ্বিতীয় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬) এবং সদর উপজেলার বানদীঘী এলাকার খাদিজা খাতুন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওসি আরও বলেন, দুর্ঘটনায় নিহত শফিকুল ও আরাফাতের মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়ার রানীরহাট এলাকায় আরেকটি গাড়ি মরদেহবাহী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা খাদিজা খাতুন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট সাগর আলী বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়েরে আলো/জোই
  বিষয়:   বগুড়া  বাসের ধাক্কা  নিহত  মরদেহ  প্রাণ গেল নারীর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: