ফুয়েল চার্জ বৃদ্ধির জন্য বিকডার সার্কুলার, বার্থ অপারেটরের চিঠি

চট্টগ্রাম ব্যুরো

অর্থনীতি

বেসরকারি প্রাইভেট আইসিডিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে বাড়ানো হয়েছে ফুয়েল সার চার্জ। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) এ ব্যাপারে সার্কুলার

2026-09-21T20:59:20+00:00
2026-09-21T20:59:20+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি
ফুয়েল চার্জ বৃদ্ধির জন্য বিকডার সার্কুলার, বার্থ অপারেটরের চিঠি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
বেসরকারি প্রাইভেট আইসিডিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে বাড়ানো হয়েছে ফুয়েল সার চার্জ। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) এ ব্যাপারে সার্কুলার জারি করেছে। অপরদিকে বার্থ অপারেটরদের পক্ষ থেকে চার্জ বৃদ্ধির জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকডার মহাসচিব স্বাক্ষরিত এক সার্কুলারে ফুয়েল চার্জ বৃদ্ধির এই তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়, ডিজেলের মূল্য লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা বেড়েছে। যা ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ডিপো মালিকদের সংগঠন বিকডা সর্বশেষ মূল্যবৃদ্ধি পর্যালোচনা করেছে। ডিজেলের ধার্য করা নতুন মূল্যের ওপর ফুয়েল সারচার্জ হিসেবে ৯ দশমিক ৮৫ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলো (আইসিডি) পরিচালন কার্যক্রমে জ্বালানি-নির্ভর খাতগুলোতে নতুন ধার্য করা ফুয়েল সারচার্জ সোমবার থেকে কার্যকর হবে। 

এ ব্যাপারে বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ফুয়েল সারচার্জ বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন চার্জ কার্যকর হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর এবং আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) এবং আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন, খালি কনটেইনার লিফট-অন বা লিফট-অফ চার্জ, রফতানি পণ্য স্টাফিং, হ্যান্ডলিং প্যাকেজ চার্জ, রফতানি পণ্যবাহী কনটেইনারের ভিজিএম চার্জ, আমদানি পণ্য ডেলিভারিতেও বাড়ানো হয়েছে চার্জ।

চট্টগ্রাম বন্দর বা পিসিটি থেকে আইসিডিতে আমদানি পণ্যবাহী কনটেইনার পরিবহন, আইসিডিতে কনটেইনার নামানো (লিফট-অফ),আমদানি ডেলিভারি ইয়ার্ডে কনটেইনার রাখা এবং কনটেইনার থেকে ট্রাকে আমদানি পণ্য খালাস ও ডেলিভারি সব ক্ষেত্রে ফুয়েল চার্জ বাড়বে।  


অপরদিকে বার্থ অপারেটরস শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন ফুয়েল চার্জ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সংগঠনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে কনটেইনার হ্যান্ডলিং চুক্তিদরের সাথে বর্তমানে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, আমাদের সদস্য বার্থ অপারেটরগণ ২০২২ সালের ১৯ জানুয়ারি ওটিএম পদ্ধতিতে আহ্বানকৃত দরপত্রের অনুকূলে তৎসময়ের জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের বাজারদরের ভিত্তিতে হিসাব-নিকাশ করে দর নির্ধারণ করে দরপত্র দাখিল করেন। এরপর ২০২২ সালের ৫ আগস্ট হঠাৎ ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪ টাকা বৃদ্ধি পায়।

এর প্রেক্ষিতে তখন আমরা চুক্তি দরের সাথে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার জন্য কর্তৃপক্ষ বরাবর চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে পুনরায় ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি পায়। এর ফলে দরপত্র দাখিলের সময়ের দর থেকে বর্তমানে অস্বাভাবিক হারে লিটার প্রতি মূল্য ৪৯ টাকা বৃদ্ধি পায়।

সর্বশেষ গেল ২০ সেপ্টেম্বর থেকে পুনরায় লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে লিটার প্রতি ১৩৫ টাকা হয়েছে। বর্তমানে লিটার প্রতি দাম আগের চেয়ে ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৫ টাকা হয়েছে। তাই জ্বালানি তেলের বর্তমান বর্ধিত মূল্য কনটেইনার হ্যান্ডলিং চুক্তি দরের সাথে সমন্বয়পূর্বক দর বৃদ্ধির জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফুয়েল চার্জ  বৃদ্ধি  বিকডা  সার্কুলার  বার্থ  অপারেটর  চিঠি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: