‘মাছে-ভাতে বাঙালি ঐতিহ্য ধরে রাখতে মাছের প্রজাতি রক্ষা করতে হবে’

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ খুবই প্রয়োজনীয়। এই মৎস্য সম্পদ সঠিকভাবে ব্যবহার করে জনগণের কল্যাণে কাজে লাগাতে সরকার মৎস্য সম্পদ

2026-09-21T22:05:16+00:00
2026-09-21T22:05:16+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ
‘মাছে-ভাতে বাঙালি ঐতিহ্য ধরে রাখতে মাছের প্রজাতি রক্ষা করতে হবে’
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ পিএম 
বোয়ালখালীতে সংসদ সদস্য এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত
মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ খুবই প্রয়োজনীয়। এই মৎস্য সম্পদ সঠিকভাবে ব্যবহার করে জনগণের কল্যাণে কাজে লাগাতে সরকার মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার হকখালী খাল, রায়খালী খাল ও ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, আমরা চাই, আমাদের মাছে-ভাতে বাঙালি ঐতিহ্য যেন আগামী দিনের ছেলেমেয়েরাও ধরে রাখতে পারে। অনেক মাছ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দায়িত্ব হচ্ছে বিলুপ্ত মাছগুলো কীভাবে আবার ফিরিয়ে আনা যায় এবং মৎস্য শিল্পকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে কাজ করা।

তিনি আরও বলেন, মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ খুবই প্রয়োজনীয়। আল্লাহর দেওয়া এই মৎস্য সম্পদ সঠিকভাবে ব্যবহার করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ অনেকে।

এ সময় বোয়ালখালীর বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   মাছে-ভাতে বাঙালি  ঐতিহ্য  মাছের প্রজাতি  মাছ  সময়ের আলো  বোয়ালখালী  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: