আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু

2026-09-21T22:21:50+00:00
2026-09-21T22:21:50+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ১
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ পিএম 
রাঙ্গুনিয়া থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু নাসের আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় এসআই মো. আবু নাসেরের হাঁটুতে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।


ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. তানসেন নামে একজনকে আটক করে। পুলিশের দাবি, তিনি মামলার এজাহারনামীয় আসামি। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. নাজমুল বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি সুনির্দিষ্ট মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   আসামি  হামলা  পুলিশ  গ্রেফতার  সময়ের আলো  রাঙ্গুনিয়া  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: